• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পাকিস্তানের প্রখ্যাত পীর জুলফিকার নকশবন্দীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক : / ২৬০ বার
আপডেট রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানের প্রখ্যাত পীর মাওলানা জুলফিকার আলী নকশবন্দী রহ. ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার (১৪ ডিসেম্বর) সকালে লাহোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হজরতের খলিফা মাওলানা মাসুমুল হক এই তথ্য নিশ্চিত করেন।

পীর জুলফিকার আহমদ নকশবন্দী ১৯৫৩ সালের ১ এপ্রিল পাকিস্তানের ঝং জেলায় জন্মগ্রহণ করেন। তিনি নকশবন্দি তরিকার একজন প্রভাবশালী সুফি সাধক ছিলেন। দেওবন্দি আলমেদের সাথে তার সম্পর্ক ছিল গভীর। তিনি ইসলামি আধ্যাত্মিকতা ও আত্মশুদ্ধির ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন।

তিনি ঝাং শহরে ‘জামিয়া মাহাদুল ফকির আল-ইসলামি’ প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। প্রতিষ্ঠানটি ইসলামী শিক্ষা, তাসাউফ (সুফিবাদ) এবং নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি তার অনুসারীদের নফস নিয়ন্ত্রণ, গুনাহ থেকে বেঁচে থাকা, কৃতজ্ঞতা চর্চা এবং আত্মসমালোচনার মাধ্যমে আত্মশুদ্ধির পথে পরিচালিত করেন।

জুলফিকার আহমদ নকশবন্দী সৌদি আরব, মিসর, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের প্রায় ৭০টি দেশে দাওয়াতি সফর করেছেন। দারুল উলুম দেওবন্দসহ বহু গুরুত্বপূর্ণ ইসলামি প্রতিষ্ঠানে তিনি বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য ও নসিহত ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক জনপ্রিয়।

তার চিন্তাধারা, বয়ান, গ্রন্থ ও আধ্যাত্মিক সাধনা অসংখ্য মানুষের জীবনে হেদায়াত ও আলোর পথ দেখিয়েছে। তার ইন্তেকালে ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031