• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

আমরা একটি বৈষম্যহীন দেশ চাই: স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : / ৪৯ বার
আপডেট রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন, আমরা একটি বৈষম্যহীন দেশ চাই, যেখানে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। রাষ্ট্রপতি ইচ্ছামতো কোনো দুর্বৃত্তকে ক্ষমা করতে পারবেন না; এজন্য ভিকটিমের (ভুক্তভোগীর) সম্মতি নিতে হবে। সে কারণেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ রবিবার বিকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা ও ভোটের গাড়ির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, সেনাবাহিনীর কমান্ডিং অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031