• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

জবাবদিহিতামূলক প্রশাসনের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান রিজওয়ানা হাসানের

নিজস্ব প্রতিবেদক : / ৩০ বার
আপডেট রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

জবাবদিহিতামূলক প্রশাসন চাইলে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান।
তিনি বলেন, দেশের সব মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। নির্ধারিত সময়েই ভোট অনুষ্ঠিত হবে।

রোববার (১৮ জানুয়ারি) নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, জবাবদিহিমূলক প্রশাসন ও নেতৃত্ব, পাশাপাশি স্বাধীন বিচার ও নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে সংস্কার প্রয়োজন। শাসকগোষ্ঠী কোনো কিছুর তোয়াক্কা করবে না এমন অবস্থার পরিবর্তন ঘটাতে এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তিনি সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে উপদেষ্টা জানান, প্রয়োজনীয় সব কাগজপত্র চীনে পাঠানো হয়েছে। বর্তমানে তাদের বিশেষজ্ঞ দল সেগুলো যাচাই-বাছাই করছে।

তিনি জানান, আজ রাতে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক রয়েছে এবং আগামীকাল তাকে নিয়ে তিস্তা পরিদর্শনের কথা রয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আবু জাফরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে, বেলা ৩টায় গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণার অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালিতে অংশ নেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031