• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

হত্যার হুমকি পাচ্ছি: আমির হামজা

নিজস্ব প্রতিবেদক : / ৪৪ বার
আপডেট রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি এ কথা জানান।

মুফতি আমির হামজা পোস্টে লিখেছেন, ‍একটু জানিয়ে রাখি’ গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হ/ত্যা/র হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতি তে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তান কে একটু দেখে রাইখেন। আমীর হামজা।

এদিকে মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় নারীরা ঝাড়ু মিছিল করেছেন। অভিযোগ অনুসারে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে নারীদের মিছিলটি রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বটতৈল মোড় থেকে শুরু হয়ে চৌড়হাসে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, একজন আলেম হয়ে কি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া যায়? মৃত ব্যক্তির নাম বিকৃত করে এমন বক্তব্য একজন আলেম কখনোই বলতে পারেন না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031