• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ঈদের আগেই দেওয়া শুরু হবে ‘ফ্যামিলি কার্ড’

নিজস্ব প্রতিবেদক : / ৪৮ বার
আপডেট বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

চলতি রমজান মাসে তথা ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে।

কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, হতদরিদ্র থেকে শুরু করে পর্যায়ক্রমে দরিদ্র ও মধ্যবিত্তদের এই সুবিধার আওতায় আনবে।

চলতি রমজানেই কি এটি শুরু হচ্ছে, এমন প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, ঈদের আগেই পাইলট প্রজেক্ট হিসেবে এটি চালু হবে। আমাদের প্রধানমন্ত্রী চান পাইলট প্রজেক্ট হিসেবে অন্তত ঈদের আগেই এটি শুরু করতে। এটুকু আমি জানি।

আবদুল আউয়াল মিন্টু বলেন, এটি তো চালু হবেই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কেবল মেকানিজম বা কার্যক্রমটি কীভাবে শুরু করা যায়, তা নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728