• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে লেগুনাচালক খাইরুল হত্যার তিন আসামি গ্রেপ্তার: র‌্যাব-১০

নিজস্ব প্রতিবেদক : / ১৭৭ বার
আপডেট সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লেগুনাচালক নূরে আলম ইসলাম ওরফে খাইরুলকে পিটিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
র‌্যাব জানায়, যাত্রী তোলা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। মামলার তথ্য অনুযায়ী, ঘটনার দুই থেকে তিন দিন আগে যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোডগামী একটি লেগুনা স্ট্যান্ডে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে হৃদয় হোসেনের সঙ্গে খাইরুলের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে হুমকি দেওয়া হয়।
গত ২০ ফেব্রুয়ারি দুপুরে কুতুবখালী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সুফিয়া গার্মেন্টসের সামনে খাইরুলকে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় হত্যা মামলা হয়। পরে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান শুরু করে।
গত ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কুতুবখালী মাছের আড়ৎ এলাকা থেকে মামলার এক আসামি সোহান মুন্সীকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৩ ফেব্রুয়ারি বিকেলে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড় থেকে প্রধান আসামি হৃদয় হোসেন এবং মীর হাজিরবাগ পাইপ রোড এলাকা থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিন আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728