• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে: ডেপুটি স্পিকার

নিজস্ব প্রতিবেদক : / ৩৩ বার
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে তার নির্বাচনী এলাকার ১৫ সদস্যবিশিষ্ট ইমাম প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

এ সময় ডেপুটি স্পিকার প্রতিনিধিদলের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

তিনি বলেন, আপনারা অবগত আছেন যে, আমার এলাকায় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন এবং সংসদ অধিবেশন অবলোকনের আমন্ত্রণ জানানো হবে। আজ আপনারা এসেছেন, ইতোপূর্বে খ্রিষ্টান প্রতিনিধিদল এসেছিল। এভাবে আমার এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষ যেন সংসদ সম্পর্কে তাঁদের ধারণা অর্জন করতে পারে সে লক্ষ্যে সবাইকে আমন্ত্রণ জানানো হবে।

ডেপুটি স্পিকার বলেন, আমি আপনাদের ভোটের দ্বারা সংসদ-সদস‌্য নির্বাচিত হয়েছি এবং আপনাদের কারণেই আজ আমি মহান সংসদে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত হয়েছি। আপনাদের প্রতি আমার অনেক দায়বদ্ধতা এবং জবাবদিহিতা রয়েছে। উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে।

তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি ও স্বজনপ্রীতি জিরো পর্যায়ে পৌঁছাতে হবে এবং আপনাদের মাধ‌্যমে সমাজে দরবার মীমাংসা করতে হবে।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি শতভাগ সততার সাথে চলেছি এবং সততার সাথেই কাজ করতে চাই। দোয়া করবেন, আল্লাহ যেন আমার সব কাজে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930