মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং ইরান ও ইসরায়েলের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে জরুরি ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা চলমান আঞ্চলিক সংঘাত, আন্তর্জাতিক পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেছেন। বিশেষ করে ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি সম্ভাব্য সামরিক তৎপরতা এবং এর প্রভাব নিয়ে উভয় পক্ষ উদ্বেগ প্রকাশ করেছে।
এদিকে, এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ইরানের সাথে দ্বিতীয় দফা আলোচনার জন্য আগামী সোমবার মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে।
মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা এবং সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।