• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
Headline
আবারো শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন ২২ লাখ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জাতীয় পর্ব শুরু বিশ্বকাপের খেলা দেখতে আসা পর্যটকদের ঘিরে কার্টেলদের রমরমা যৌন বাণিজ্য মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে দেশের ৩ চ্যানেল খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী পদ্মায় বাস পড়ে যাওয়া তদন্তে ২ কমিটি

আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক : / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বিদ্যুতের দাম বাড়ানোর একদিন পর প্রান্তিক ও স্বল্প বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য ঘোষিত মূল্যবৃদ্ধি প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।ফলে লাইফলাইন গ্রাহকদের (৫০ ইউনিট পর্যন্ত) বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য আগের নির্ধারিত ৫ টাকা ২৬ পয়সা হারই বহাল থাকবে। বৃহস্পতিবার (৪ জুন) বিইআরসি বিদ্যুতের খুচরা মূল্যহার সংশোধন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এর আগে গতকাল বুধবার ঘোষিত নতুন ট্যারিফে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা এবং ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে ৫ টাকা ২৬ পয়সা থেকে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল। আজ সকালে ঘোষণার একদিন পরই বিইআরসিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এ মূল্যবৃদ্ধি প্রত্যাহারের আবেদন জানায়।

বিপিডিবির আবেদনে উল্লেখ করা হয়, নিম্ন আয়ের গ্রাহকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না বাড়াতে বিদ্যুত্ বিভাগের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। সেই বিবেচনায় লাইফলাইন ও স্বল্প ব্যবহারকারী গ্রাহকদের জন্য আগের মূল্যহার বহাল রাখার সুপারিশ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, লাইফলাইন সুবিধা মূলত হতদরিদ্র, নিম্ন আয়ের ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য চালু করা হয়েছে। সাধারণত একটি ৩০ ওয়াটের বাতি ও একটি ফ্যান দৈনিক ১০ থেকে ১২ ঘণ্টা ব্যবহার করলে গ্রাহকরা এই শ্রেণির আওতায় থাকেন। তবে একাধিক ফ্যান ব্যবহার বা দীর্ঘ সময় ফ্যান চালালে লাইফলাইনের সীমা অতিক্রম হয়ে যায় এবং তখন গ্রাহকদের উচ্চতর ধাপের বিল পরিশোধ করতে হয়।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত দেশে লাইফলাইন গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি ৮৬ লাখ। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় রয়েছে ৮৭ শতাংশ গ্রাহক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031