• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
Headline
আবারো শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন ২২ লাখ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জাতীয় পর্ব শুরু বিশ্বকাপের খেলা দেখতে আসা পর্যটকদের ঘিরে কার্টেলদের রমরমা যৌন বাণিজ্য মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে দেশের ৩ চ্যানেল খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী পদ্মায় বাস পড়ে যাওয়া তদন্তে ২ কমিটি

‘আল্লাহ বাঁচিয়েছেন, ২০ সেকেন্ড দেরি হলেই সবাই শেষ হয়ে যেতাম’

নিজস্ব প্রতিবেদক : / ২৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মাত্র ২০ সেকেন্ডের ব্যবধানে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন ৩৭ যাত্রী। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। আর যাত্রীরা নামার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ফেরির রেলিং ভেঙে পদ্মা নদীতে ডুবে যায়। ফলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পান সবাই।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়।

বাসের যাত্রী আব্দুস সালাম বলেন, সকাল ৭টার দিকে তিনি পরিবারসহ কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে বাসে ওঠেন। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। তিনি বলেন, “আমরা নামার ২০ সেকেন্ডের মধ্যেই চোখের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। ২০ সেকেন্ড দেরি হলে হয়তো ৩৭ জন যাত্রীই প্রাণ হারাতাম। আল্লাহর অশেষ রহমতে আমরা বেঁচে গেছি।”
ঘাট-সংশ্লিষ্টরা জানান, করবী অক্সফাম নামের একটি ছোট ফেরিতে ওঠার সময় বাস থেকে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। যাত্রীবিহীন অবস্থায় বাসটি ফেরিতে ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং ফেরির ডালা বা র‌্যাম্পে আঘাত করে। এতে তার ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী শুভ সেন, যিনি ঘাট এলাকায় লুজ যাত্রী পারাপারের দায়িত্বে নিয়োজিত একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক, জানান, নৌ-পুলিশ ও ঘাটের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাসের যাত্রীদের আগে নামিয়ে দেন। এরপর চালক বাসটি ফেরিতে তুললেও নিয়ন্ত্রণ রাখতে না পেরে সোজা ডালার দিকে চলে যান। একপর্যায়ে ডালার তার ছিঁড়ে বাসটি নদীতে পড়ে যায়।

দুর্ঘটনা টের পেয়ে বাসের হেলপার সাকিব হোসেন (২৭) লাফিয়ে পন্টুনে উঠতে সক্ষম হন। এতে তিনি আহত হন। চালক ঝন্টু আলী (৪৭) বাসসহ নদীতে পড়ে গেলেও জানালা দিয়ে বের হয়ে সাঁতরে ওপরে উঠতে সক্ষম হন। পরে তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাসটির সুপারভাইজার আজমল হোসেন জানান, বাসটিতে ৪০ জনের টিকিট কাটা থাকলেও যাত্রী ছিলেন ৩৭ জন। সবাই নিরাপদে নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা থেকেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক আফরোজা পারভীনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেলা প্রশাসক বলেন, ফেরিতে ওঠার আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভবিষ্যতেও একই নিয়ম মেনে চলার আহ্বান জানান তিনি।

পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ডুবে যাওয়া বাসটি নদী থেকে উদ্ধার করা হয়। দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, উদ্ধারকৃত বাসের ভেতরে কোনো যাত্রী বা অন্য কাউকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি বাস নদীতে ডুবে ২৬ জনের প্রাণহানি ঘটে। সেই ঘটনার মাত্র আড়াই মাসের মাথায় ফের একই ধরনের দুর্ঘটনা ঘটলেও এবার প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031