• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
আবারো শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুন ২২ লাখ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জাতীয় পর্ব শুরু বিশ্বকাপের খেলা দেখতে আসা পর্যটকদের ঘিরে কার্টেলদের রমরমা যৌন বাণিজ্য মেধা ও ক্রীড়াবান্ধব জাতি গঠনে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারকে ৭ দিনের আলটিমেটাম ইনকিলাব মঞ্চের বিএনপি আবারও আওয়ামী লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী বিশ্বকাপের সব ম্যাচ দেখাবে দেশের ৩ চ্যানেল খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৪৯ জনের মৃত্যু জানালেন নৌপরিবহন প্রতিমন্ত্রী পদ্মায় বাস পড়ে যাওয়া তদন্তে ২ কমিটি

২২ লাখ ক্ষুদে ফুটবলারের অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের জাতীয় পর্ব শুরু

নিজস্ব প্রতিবেদক : / ৩৪ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

প্রায় ২২ লাখ ক্ষুদে খেলোয়াড়ের অংশগ্রহণে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। আয়োজকদের দাবি, প্রাথমিক বিদ্যালয়ভিত্তিক এটি বিশ্বের বৃহত্তম ক্রীড়া প্রতিযোগিতা।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট দেশের প্রাথমিক শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের মধ্যে বালক ৪৬ লাখ ৯১ হাজার ৬৯৮ জন এবং বালিকা ৫২ লাখ ৫৬ হাজার ৭৩৪ জন।

এবারের প্রতিযোগিতায় বালক বিভাগে ৬৫ হাজার ৩৪২টি দলের ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা বিভাগে ৬৫ হাজার ৩২১টি দলের ১১ লাখ ৩ হাজার ২৯১ জন খেলোয়াড় অংশ নিয়েছে। সব মিলিয়ে প্রায় ২২ লাখ ১৪ হাজার ক্ষুদে ফুটবলার মাঠে নেমেছে।

গত ৬ এপ্রিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে টুর্নামেন্ট শুরু হয়। এরপর উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে জাতীয় পর্যায়ে উন্নীত হয় সেরা দলগুলো। প্রায় দুই মাসব্যাপী এ প্রতিযোগিতা দেশের গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। খেলাধুলার মাধ্যমে তাদের শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের বিকাশ ঘটে। এই টুর্নামেন্ট সেই সুযোগ সৃষ্টি করছে।’

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় দেশের আট বিভাগের চ্যাম্পিয়ন ১৬টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ৮টি বালক ও ৮টি বালিকা দল রয়েছে। নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার ক্ষেত্রে এ আয়োজন সরকারের অঙ্গীকারের প্রতিফলন বলেও উল্লেখ করেন আয়োজকরা।

আগামী ২০ জুন ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সুসংগঠিত প্রতিযোগিতা এবং ছেলে-মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট দেশের ক্রীড়া ও শিক্ষা অঙ্গনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, এ আয়োজন থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হবে এবং গড়ে উঠবে সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031