• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

নির্বাচনের পরিবেশ অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো

নিজস্ব প্রতিবেদক : / ৩৭ বার
আপডেট শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

বিগত বছরগুলোর চেয়ে এ বছর এখনো নির্বাচনের পরিবেশ ভালো বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চার জনের প্রাণহানি হয়েছে। এসব ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো।’

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এর বিপরীতে ২০১৪ সালের নির্বাচনে ১১৫ জন নিহত হয়েছিল। চলতি বছরের নির্বাচন পরিস্থিতি খারাপ হবে না। রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর শ্রদ্ধাশীল এবং তারা যথেষ্ট সহিষ্ণু।’

শেরপুরে জামায়াত নেতা নিহত হওয়ার ঘটনা প্রসঙ্গে প্রেস সেক্রেটারি বলেন, এটা আইসোলেটেড (বিচ্ছিন্ন) ঘটনা। আমরা অপরাধীদের চিহ্নিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছি। প্রকৃত অপরাধী কেউ পার পাবে না।

সামগ্রিক পরিস্থিতির মূল্যায়ন করে শফিকুল আলম আশা প্রকাশ করেন যে, সকল দলের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031