• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

নিজ বাড়ির সামনেই প্রকাশ্যে ছুরিকাঘাতে যুবককে হত্যা

নিজস্ব প্রতিবেদক : / ১৬৮ বার
আপডেট বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

জমি কেনা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে রাজশাহীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মো. সাব্বির (২১) নগরীর শাহ্ মখদুম থানার পবা রাইসমিলপাড়ার শাহিন ইসলামের ছেলে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জাসেনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন জাসেন। মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করে। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যায়। এতে সাব্বিরের মৃত্যু হয়। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডের পর অভিযুক্ত জাসেন পালিয়ে গেছে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নগরীর শাহ্ মখদুম থানার ওসি ফারুক হোসেন বলেন, সাব্বিরের মরদেহ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসেন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
232425262728