• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

এলপিজি গ্যাসের দাম আরও বাড়ল

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ বার
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশের বাজারে আবারও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা থেকে এই নতুন দাম কার্যকর হবে।

এপ্রিল মাসের শুরুতে দাম বাড়ার পর, এটি এক মাসের মধ্যে দ্বিতীয় বার দাম বাড়ার ঘটনা।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি ও আমদানি খরচ বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

পাশাপাশি বাড়ানো হয়েছে অটোগ্যাসের দামও। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম প্রায় ১০ টাকা বাড়িয়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930