সুনামগঞ্জে হাওরের পানি বেড়ে যাওয়ায় দ্রুত বোরো ধান কাটা বিজ্ঞপ্তি দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
সুনামগঞ্জে হাওরের পানি বেড়ে যাওয়ায় দ্রুত বোরো ধান কাটা বিজ্ঞপ্তি দিয়েছে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে এ বিজ্ঞপ্তি দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আবহাওয়া অধিদফতর ও পানি উন্নয়নের বোর্ডের তথ্য অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সুনামগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত সুরমা, কুশিয়ারা ও বৌলাইসহ সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী কয়েকদিন এ জেলার নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেকোনো সময় আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এ ছাড়াও হাওরের অভ্যন্তরে বৃষ্টিপাতের ফলে অপেক্ষাকৃত নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। ফলে হাওরের বোরো ফসলের ক্ষয়ক্ষতি কমাতে ৮০ শতাংশ ধান পাকার সাথে সাথে কেটে ঘরে তুলার অনুরোধ জানানো হয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, জেলার নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। উজানের পাহাড়ি এলাকায় বৃষ্টিপাত হলে সুরমাসহ সব নদীর পানি দ্রুত বাড়বে।
সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওমর ফারুখ বলেন, ‘চলতি বছর এ জেলায় দুই লাখ ২৩ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ইতোমধ্যে ২৮ হাজার হেক্টর ধান কৃষকরা ঘরে তুলছেন। বাকি ধান ঘরে তুলতে আরো সময় লাগবে।