
দক্ষিণ লেবাননে ইসরাইলের একাধিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরো ৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
মঙ্গলবার এসব হামলার তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী তাদের হামলা আরও তীব্র করেছে এবং লেবাননের দক্ষিণ ও পূর্বের শহর ও গ্রামগুলোতে কয়েক ডজন মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে।
হামলার শিকার হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে বুর্জ শেমালি, কাউতারিয়াত আল-রুজ, হাব্বুচ, মারাকে এবং সালা। এসব স্থানে হামলার পর হতাহতের সংখ্যা দ্রুত বেড়ে যায়।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মার্চের শুরুতে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে দেশজুড়ে ইসরায়েলি হামলায় ৩,১০০ জনেরও বেশি মানুষ নিহত এবং আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।