
বেসরকারি খাতের চাকরিজীবীদের অবসরের পর আর্থিক নিরাপত্তা জোরদারের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সর্বজনীন পেনশন কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে বেসরকারি খাতের কর্মীদের জন্য চালু করা সর্বজনীন পেনশন তহবিলের আওতায় অবসর গ্রহণকালে মোট সঞ্চিত অর্থের ৩০ শতাংশ গ্র্যাচুইটি হিসেবে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে বেসরকারি চাকরিজীবীরা অবসরের পর নিয়মিত পেনশনের পাশাপাশি এককালীন একটি উল্লেখযোগ্য অর্থ হাতে পাবেন, যা তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে।