নিজস্ব প্রতিবেদক :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সহিংস ঘটনায় রাজধানীসহ সারা দেশের থানাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ অস্ত্র ও গুলি লুটপাট হয়েছে। অপারেশন পরিচালনার গাড়ি পুড়ে গেছে। তবে এরই মধ্যে শুরু হয়েছে দেশের বিভিন্ন থানার কার্যক্রম। সারা দেশে এখন পর্যন্ত ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১১ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পুলিশ সদরদপ্তর।
পুলিশ সদরদপ্তর জানায়, সারা দেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া ১১০টি মেট্রোপলিটন থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।