• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রন্ত ৮৬৬

নিজস্ব প্রতিবেদক : / ১৩১ বার
আপডেট সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন ৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১৩৩ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৯০০ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৭৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এদিকে, গত এক দিনে সারাদেশে ৯১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৪ হাজার ৯০০ জন।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30