• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম

পহেলা জুলাই থেকে কার্যকর, সরকারি কাজে নিয়োজিত শ্রমিকের মজুরি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : / ১০০ বার
আপডেট বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

দৈনিক ভিত্তিতে সাময়িকভাবে নিয়োজিত শ্রমিকের মজুরির হার ১৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত নতুন পরিপত্র জারি করা হয়।

নতুন এ মজুরি হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। সেই সঙ্গে ওইদিন থেকে ইতোপূর্বে মজুরি সংক্রান্ত জারিকৃত আদেশ বা পরিপত্রগুলো বাতিল বলে গণ্য হবে।
জানা গেছে, ‘দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫’-এর আওতায় শ্রমিকের মজুরি পুনঃনির্ধারণ শীর্ষক পরিপত্রে এলাকা বা স্থান ভেদে তিন ক্যাটাগরিতে দক্ষ ও অদক্ষ শ্রমিকের মজুরি পুনঃনির্ধারণ করা হয়েছে।

পরিপত্রের তথ্যমতে, আগামী ১ জুলাই থেকে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৮০০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৭৫ টাকা।

বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৭৫০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৬০০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৫০ টাকা।

এছাড়া জেলা ও উপজেলা এলাকার ক্ষেত্রে দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িকভাবে নিয়মিত দক্ষ ও অনিয়মিত অদক্ষ শ্রমিকের মজুরির হার হবে দৈনিক ৭০০ টাকা। বর্তমানে এ মজুরির হার হচ্ছে- নিয়মিত দক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫৫০ টাকা এবং অনিয়মিত অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে ৫০০ টাকা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031