• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম

প্রস্তুত দিনাজপুরে দেশের বৃহৎ ঈদগাহ ময়দান, জামাত সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক : / ১৬৭ বার
আপডেট বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

পবিত্র ঈদুল আজহার জন্য দেশের বৃহৎ ঈদের জামাত দিনাজপুরের গোর-এ-শহীদ ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

এবারো লাখো মুসল্লির পদভারে মুখরিত হবে এ ময়দান। শেষ মুহূর্তে মাঠের প্রস্তুতি দেখতে মাঠ পরিদর্শন করে জেলা প্রশাসক জানালেন, মুসুল্লিদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দিনাজপুর গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। ঈদগাহ মাঠ নামাজের উপযোগী এবং দৃষ্টিনন্দন করতে রংসহ বিভিন্ন কাজের প্রস্তুতি শেষ হয়েছে। মুসুল্লিদের জন্য ওযু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানিসহ ৮০টি মাইক রাখা হয়েছে। পুরো ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

ঈদের দিন সকাল থেকে মুসুল্লিরা মাঠের প্রবেশপথ দিয়ে ঢুকবেন। প্রত্যেক প্রবেশপথের গেটে মেটাল ডিটেক্টর স্ক্যান করে শুধুমাত্র জায়নামাজ ও ছাতা নিয়ে প্রবেশ করবেন মুসুল্লিরা। থাকবে পর্যবেক্ষণ টাওয়ার।

দিনাজপুর পৌরসভার পরিদর্শক নঈম উদ্দিন জানান, মাসব্যাপী ৫৫ জন শ্রমিক দিনরাত কাজ করে মাঠের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে পৌর প্রশাসক মো. রিয়াজ উদ্দিন জানান, বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম জানান, আমরা সব ব্যবস্থা সম্পন্ন করেছি, যাতে মুসল্লিরা স্বচ্ছন্দে ও নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পারেন।

গোর-এ-শহীদ ঈদগাহ বড় ময়দানে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মাওলানা মো. মাহফুজুর রহমান ঈদের জামাতে ইমামতি করবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30