• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম

খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানালেন বিএনপি’র শীর্ষ নেতারা

নিজস্ব প্রতিবেদক : / ১১৭ বার
আপডেট শনিবার, ৭ জুন, ২০২৫

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করতে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা। শনিবার (৭ জুন) বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন—
স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের উপস্থিত নেতারা—
মোহাম্মদ শাহজাহান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, উপদেষ্টা কাউন্সিল সদস্য আব্দুল হালিম, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর।
এ ছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার এবং চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30