• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম

ইসরাইলকে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি কাতারের

ইনসাফ বার্তা আন্তর্জাতিক : / ৬২ বার
আপডেট মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার। রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কাতারের পক্ষে থেকে এ নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের হামলার ঘটনাকে ‌‌‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করেন। ইসরাইলি এই হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান তিনি।
মাজেদ আল-আনসারি বলেন, এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনায় প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল।
তিনি বলেন, কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে। আনসারি বলেন, আমরা ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব। সূত্র: আল জাজিরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30