• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম

সরকারের বিশেষ সুবিধার আওতায় আসবেন যারা

নিজস্ব প্রতিবেদক : / ২৫৮ বার
আপডেট সোমবার, ২৩ জুন, ২০২৫

চলতি বছরের ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্দিষ্ট অবসরপ্রাপ্তদের জন্য নতুন ‘বিশেষ সুবিধা’ চালু করছে সরকার। গতকাল (২২ জুন) রবিবার মন্ত্রিপরিষদ বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিকভাবে এ সুবিধা চাকরিরতদের জন্য সর্বনিম্ন ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ন্যূনতম ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থসচিব জানিয়েছেন, যেসব কর্মচারী বর্তমানে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) রয়েছেন, তারা তাদের পিআরএলে যাওয়ার পূর্বের সর্বশেষ মূল বেতন অনুযায়ী নির্ধারিত গ্রেডভিত্তিক হারে এই সুবিধা পাবেন। একইসঙ্গে, যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী পেনশন পুনঃস্থাপন করেছেন, তারাও তাদের বর্তমান পেনশনের ওপর নির্ধারিত হারে বিশেষ সুবিধা পাবেন।
তবে এ সুবিধা সবার জন্য নয়। যেসব অবসরপ্রাপ্ত ব্যক্তি শতভাগ পেনশন এককালীন তুলে নিয়ে এখনো পেনশন পুনঃস্থাপনের যোগ্যতা অর্জন করেননি, তারা এই সুবিধার আওতায় আসবেন না। তদুপরি, যারা বর্তমানে বিনা বেতনে ছুটিতে রয়েছেন, তারাও এই বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন না।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30