• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম

বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে মেটাকে আহ্বান ড. ইউনূসের

নিজস্ব প্রতিবেদক : / ১৫৫ বার
আপডেট বুধবার, ২৫ জুন, ২০২৫

মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মেটা প্রতিষ্ঠানটি ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনা করে।
বুধবার (২৫ জুন) রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট (পাবলিক পলিসি) সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভুল তথ্য একটি বড় সমস্যা। এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাকে অবশ্যই একটি উপায় খুঁজে বের করতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30