• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম

একদলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসাতে কেউ রক্ত দেয় নি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : / ৬৫ বার
আপডেট বুধবার, ২ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণহত্যাসহ গত ১৬ বছরে যত অপকর্ম হয়েছে, খুনি হাসিনা ও এই আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ, তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতেই হতে হবে। তাদের বিচার অবশ্যই আমরা নিশ্চিত করব এবং নতুন বাংলাদেশের জন্য যে সংস্কার, রাষ্ট্রের সমমৌলিক সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনে যেতে হবে। শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য, একদলকে সরিয়ে আরেক দলকে বসানোর জন্য কেউ রক্ত দেয় নাই, কেউ গণঅভ্যুত্থান করে নাই। নতুন বাংলাদেশে আমরা চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট দখলদারত্বের আর কোনো সুযোগ দেব না। ইনশাআল্লাহ, আমরা আপনারা একসঙ্গে যে দেশ গড়ার ডাক দিয়েছি, সেই দেশ গড়ে আমরা আবার ঘরে ফিরব।
মঙ্গলবার (১ জুলাই) বিকাল ৩টায় গাইবান্ধা শহরের পৌর শহিদ মিনার চত্বরে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা জানি, রংপুর, গাইবান্ধা দরিদ্র জেলাগুলার মধ্যে অন্যতম। নানা ধরনের বৈষম্যের শিকার এই গাইবান্ধাবাসী অনেকদিন ধরে হয়ে আসছে। আমরা আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা একটি নতুন দেশ গড়ার ডাক দিয়ে এবার রাজপথে নেমেছি।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজকের এই দিনে জুলাই গণঅভ্যুত্থানের যাত্রা শুরু হয়েছিল। সারা বাংলাদেশের ছাত্রসমাজ একটি যৌক্তিক আন্দোলনে নেমে এসেছিল। সেই আন্দোলনে যখন খুনি হাসিনা সরকার পুলিশ এবং ছাত্রলীগ দিয়ে দমন নিপীড়ন চালায়, ছাত্র-সাধারণ জনগণের উপরে নির্বিচারে গুলি চালায়, তখন ছাত্র, শ্রমিক, সাধারণ জনগণ এক দফা দাবিতে রাজপথে নেমে এসেছিল। আমরা বলতে চাই, এই গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহিদ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আহত হয়েছে। একটা নতুন বাংলাদেশের জন্য। এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, গণতন্ত্র থাকবে। সেই বাংলাদেশে কথা বলতে গেলে, পুলিশ আপনার উপর গুলি চালাবে না। আপনি কথা বলতে চাইলে, প্রতিবাদ করতে চাইলে, প্রতিবাদ করবেন। জুলাই গণঅভ্যুত্থান সেই প্রতিবাদ শিখিয়েছে আমাদেরকে। আমরা যেন প্রতিবাদ থেকে সরে না আসি। আপনাদের যে অধিকার, এলাকার সমস্যা, সেগুলা আপনারা নির্ভয়ে কথা বলবেন। আমাদের ভয় ২০২৪ সালে ভেঙে গিয়েছে। নতুন করে কোনো ভয়ের সংস্কৃতি এই বাংলাদেশে হতে দেব না। শহিদেরা রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরা আবারও নিজের রক্ত দেব। জুলাই গণঅভ্যুত্থানের পথেই এই বাংলাদেশকে চলতে হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য রাজপথে নেমেছিলাম। এখন উৎখাত হয়েছে, পতন হয়েছে। কিন্তু নতুন দেশ এখনও গঠন হয়নি। এই নতুন দেশ গঠন করার জন্য এখন আমরা রাজপথে নেমেছি। আমরা গাইবান্ধা দিয়েই শুরু করেছি। যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের অধিকার এখনও আদায় হয়নি, তাদের কথাই আমরা প্রথমে বলতেছি।
এনসিপিরি আহ্বায়ক বলেন, আমরা ৬৪ জেলায় পথযাত্রা করব এবং ৬৪ জেলার মানুষের কথা শুনে আমরা জুলাইয়ের ইশতেহার ও জুলাইয়ের ঘোষণাপত্র এই সরকারের কাছে আদায় করব। সেই ঘোষণাপত্রে আপনার আমার অধিকারের কথা লেখা থাকবে, আপনার আমার দায়িত্বের কথা লেখা থাকবে।

এসময় নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নাগরিক মর্যাদা ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলে। আজকের এই সমাবেশেও দলিত, হরিজন-সহ নানা ধর্মের, নানা বর্ণের মানুষ এখানে এসেছেন, আমাদেরকে সমর্থন দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা হামলা করেছিল, গুলি চালিয়েছিল, সেই ফ্যাসিস্ট সন্ত্রাসীরা এখনো বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। দেশের বাইরে ভারতে থেকে ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে।
এসময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং কেন্দ্রীয় সদস্য ফিহাদুর রহমান প্রমুখ।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় দিকে রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।

এরআগে এনসিপির কেন্দ্রীয় নেতারা রংপুরের পীরগঞ্জ থেকে দুপুর ২টার দিকে সাদুল্লাপুর উপজেলা সদরে পদসভা করে। পদযাত্রা শেষে তারা গাইবান্ধায় আসেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031