• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম

নির্বাচনের আগে বিচার ও সংস্কার চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক : / ১৬৪ বার
আপডেট শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

অবশ্যই নির্বাচন হওয়া উচিত। তবে তার আগে আমাদের কিছু শর্ত রয়েছে বলে মন্তব্য করেছন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, টাইম ফ্রেম বেঁধে যেভাবে আমরা নির্বাচনের জন্য দাবি করছি, ঠিক একইভাবে সংস্কার ও বিচারটাও চাচ্ছি।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, বিচার ও সংস্কারের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ আমাদের মূল লক্ষ্য। এর জন্য সবপক্ষই আমাদের টার্গেটেড।
ঐক্যবদ্ধ শক্তি এবং প্রতিপক্ষ কারা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ধর্মের, সব ভাষার, সব সংস্কৃতির এবং যারা এই অসাম্প্রদায়িক চেতনাতে বিশ্বাস করে এবং বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে, তারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, বাংলাদেশে থেকে যারা ভারতে আশ্রয় নিতে চায়, বাংলাদেশে বসে যারা বিভিন্ন পরাশক্তির দালালি করতে চায়, তারা সার্বভৌমত্বে বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের মাটির বিরুদ্ধে যারা অবস্থান করে, বাংলাদেশে থেকে যারা তাদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, সামান্য অংশ নিজেদের পকেটস্থ করার জন্য কাজ করে, তারা হচ্ছে সার্বভৌমত্ববিরোধী।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031