• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম

আগামীর বাংলাদেশ হবে খেলাফতের: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক : / ১৭৮ বার
আপডেট শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ইসলাম ও স্বাধীনতার দুশমনদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

তিনি বলেন, যারাই ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার দুশমন। কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংঘাত নয়, আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার সম্ভব নয়। আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ।

শনিবার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলা শাখার আয়োজনে কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাপলা চত্বরে গণহত্যার বিচার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই জনসভা হয়।

মামুনুল হক বলেন, স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৫ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে তিনি নিজেই মাইনাস হয়ে গেছে। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে, তারাই মাইনাস হবে।

এ সময় স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত চাঁদপুর-১ কচুয়া আসনে মনোনীত প্রার্থী মুফতী আনিছুর রহমান কাসেমী।

বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া উপজেলার সভাপতি মুফতি নুরুল ইসলাম মাদানীর সভাপতিত্বে ও কচুয়া পৌর শাখার সভাপতি মুফতি রিয়াসুল হক মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি নেয়ামতউল্লাহ আমিন, চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন, সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, কুমিল্লা জেলা পশ্চিমের সভাপতি মাওলানা আবু ইউসুফ মুন্সি ও কচুয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু হানিফ প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031