• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম

ইসির সংবাদ বর্জনের আল্টিমেটাম গণমাধ্যমকর্মীদের

নিজস্ব প্রতিবেদক : / ২৮১ বার
আপডেট বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সাংবাদিক নীতিমালা সংশোধন করে গণমাধ্যমবান্ধব না করা হলে নির্বাচন কমিশনকে (ইসি) ভোটের সংবাদ কাভার না করার আল্টিমেটাম দিলেন সংবাদকর্মীরা।

বুধবার (৬ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) এর ব্যানারে এ আল্টিমেটাম দেন ইসি বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

আরএফইডি-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এম লিংকনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের নির্বাচন কমিশনের প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালাকে স্বাধীন সাংবাদিকতা, তথ্য অধিকার এবং গণতান্ত্রিক চর্চার পরিপন্থি আখ্যায়িত করে তা অবিলম্বে স্থগিত ও সংশোধনের জোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

স্মারকলিপি দেন আরএফইডির সভাপতি কাজী জেবেল ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীসহ সংগঠনটির নেতারা।

এর আগে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক জরুরি মতবিনিময় সভায় আরএফইডি-এর নির্বাহী কমিটি, সাধারণ সদস্য এবং নির্বাচন কমিশনে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ সাংবাদিকরা সর্বসম্মতভাবে সিইসিকে স্মারকলিপি দেওয়া সিদ্ধান্ত নেয়। সভায় বক্তারা বলেন, এ নীতিমালার ফলে সাংবাদিকদের নির্বাচনী পর্যবেক্ষণে অংশগ্রহণ কঠিন হয়ে পড়বে।

সিইসিকে দেওয়া স্মারকলিপিতে চারটি বিষয় তুলে ধরা হয়:-

১. নীতিমালা প্রণয়নে গণমাধ্যম পেশাজীবীদের সঙ্গে কোনো আলোচনা হয়নি।
২. ভোটকেন্দ্রে সাংবাদিক প্রবেশে সময় ও সংখ্যা সীমাবদ্ধতাসহ বাস্তববিচ্যুত শর্ত আরোপ করা হয়েছে।
৩. সাক্ষাৎকার ও সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
৪. সাংবাদিকদের নিরাপত্তা উপেক্ষা করে একতরফাভাবে শাস্তিমূলক ধারা রাখা হয়েছে।

আরএফইডির সভাপতি কাজী জেবেল বলেন, এ নীতিমালা স্থগিতের জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। এছাড়া ১৫ দিনের মধ্যে এ নীতিমালা সংশোধন না করা হলে বিদ্যমান নীতিমালায় সাংবাদিকরা আগামী সংসদ নির্বাচনের কাভারেজ করবে না।

সভায় সাংবাদিকরা বলেন, নির্বাচন পর্যবেক্ষক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করে একটি বাস্তবমুখী, স্বাধীন ও সাংবাদিকবান্ধব নীতিমালা প্রণয়ন করা হোক। আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে সংগঠন পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031