• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম

গাজীপুরে সাংবাদিক হত্যা মামলায় ৭ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক : / ২০৫ বার
আপডেট শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেফতার সাত আসামিকে ২ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ শনিবার গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুনের আদালতে তাদের হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং পুলিশি হেফাজতে নিতে নির্দেশ দিয়েছে।
এর আগে আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে তুহিন হত্যাকাণ্ডে সরাসরি আটজনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

কমিশনার বলেন, হানিট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত তাদের বিচার নিশ্চিত করা হবে।

গ্রেফতাররা হলেন প্রধান আসামি কেটু মিজান (১৫টি মামলা), কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত), আল আমিন (২টি মামলা), স্বাধীন (২টি মামলা), শাহজালাল (৮টি মামলা), ফয়সাল হাসান, সাব্বির (২টি মামলা) এবং সর্বশেষ গ্রেফতার শহিদুল।
জিএমপি কমিশনার আরও বলেন, ‘আমরা আসামিদের গ্রেফতার করেছি, হত্যার অস্ত্র উদ্ধার করেছি, সিসিটিভি ফুটেজ ও অধিকাংশ প্রমাণ আমাদের হাতে রয়েছে। যত দ্রুত সম্ভব চার্জশিট দেওয়া হবে। ভিডিওগুলো ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031