• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম

চার হারে আট ধাপ পেছাল ঋতুপর্ণারা

নিজস্ব প্রতিবেদক : / ৬২ বার
আপডেট বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নারী ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৮ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। সবশেষ চার ম্যাচের সবকটিতে হেরে র‌্যাঙ্কিংয়ে এ অবনমন নারী দলের। সর্বশেষ নারী ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সর্বোচ্চ ২৪ ধাপ উন্নতি করেছিল। ১২৮ থেকে ১০৪ তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ।

গত তিন মাসের মধ্যে থাইল্যান্ডে দুই প্রীতি ম্যাচে ৩-০ ও ৫-১ ব্যবধানে হেরেছে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ ও আজারবাইজানের বিপক্ষে ২-১ গোলে হারে। চার ম্যাচের হারের প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার হাই লাইন ডিফেন্স খেলান। তার এই তত্ত্বের কারণে থাইল্যান্ডে বাংলাদেশ ৮ গোল হজম করে। দেশে ফেরার পর এ নিয়ে সমালোচনা হলেও তিনি অনড় থাকেন।

আজারবাইজান ও মালয়েশিয়ার ম্যাচ বাংলাদেশের জন্য সুযোগ ছিল একশর নিচে র‌্যাঙ্কিং নিয়ে আসা। উল্টো বাটলারের হাই লাইন ডিফেন্সে বাংলাদেশে ঘরের মাঠেও দুই ম্যাচ হেরেছে। এতে আট ধাপ পেছাল।

বাংলাদেশ জুন মাসে শক্তিশালী মিয়ানমারকে মিয়ানমারের মাটিতে পরাজিত করে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে।

মিয়ানমারের আগে জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে টানা দুই ড্র করেন ঋতুপর্ণারা। যার ইতিবাচক প্রভাবে বাংলাদেশ ফিফার র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ উন্নতি করেছিল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031