• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা, বাংলাদেশের আনাস বিশ্ব চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক : / ১৪৬ বার
আপডেট বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

গত ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক হিফযুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক (১৪) প্রথম স্থান অধিকার করে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এ প্রতিযোগিতায় মিশরের প্রতিযোগীদের পাশাপাশি বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করেছে। প্রথম স্থান অর্জন করায় আনাসকে ৬ লক্ষ মিশরীয় পাউন্ড (প্রায় ১৭ লক্ষ টাকা) ও সনদপত্র প্রদান করা হয়।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য হাফেজ আনাস বিন আতিককে গত ৭ অক্টোবর ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ কর্তৃক অভিজ্ঞ বিচারকমন্ডলীর মাধ্যমে নির্বাচিত করা হয়।
আনাস বিন আতিক হাফেজ নেছার আহমদ আন নাছিরী পরিচালিত ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। সে ব্রাহ্মণবাড়িয়ার আতিকুর রহমান ও নাছিমা রহমান দম্পতির সন্তান। বিশ্ব বিজয়ী হাফেজ আনাস বিন আতিককে তার অভূতপূর্ব অর্জনের জন্য ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, ধর্মসচিব মো. কামাল উদ্দিন ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান অভিনন্দন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031