রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়ার পর ৩১ ঘণ্টা পর শিশু সাজিদকে উদ্ধার করা হয়েছে। নলকূপের গর্তের ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। শিশুটি জীবিত না মৃত এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৫ মিনিটে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, শিশুটিকে ৬০ ফুট নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করার পর জানানো হবে।