• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম

অডিশন দিতে গেলেই আমি নার্ভাস হয়ে পড়ি: তাসনুভা তিশা

ইনসাফ বার্তা বিনোদন : / ৮৫ বার
আপডেট বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত পছন্দ এবং ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমার প্রস্তাব নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারে তিশা তার এক অদ্ভুত ভীতির কথাও স্বীকার করেছেন।

তিনি বলেন, ‘অডিশন দিতে গেলেই আমি নার্ভাস হয়ে পড়ি। আমি তো আসলে অভিনয় শিখিনি। অডিশন দিলে আমি নিশ্চিত যে আমাকে বাদ দিয়ে দেবে। তাই সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন। সম্প্রতি শাকিব খানের একটি সিনেমার জন্য অডিশন দিতে ডাকা হয়েছিল আমাকে। কিন্তু নিজের অডিশন ভীতির কারণে সেখানে আর অংশ নেওয়া হয়নি। শুটিং সেটে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে সাবলীলভাবে কাজ করতে পারি না।
বর্তমানে নাটক এবং মিউজিক ভিডিওর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সুনামগঞ্জে সম্প্রতি একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন। এছাড়া বড় একটি প্রজেক্টের কাজ নিয়ে কথা চলছে-যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপনীয়তার খাতিরে প্রজেক্টটি সম্পর্কে বিস্তারিত এখনই কিছু বলতে চাননি এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031