• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম

ইসলামের নামে মওদুদীবাদ-ভ্রান্ত আকিদা পোষণকারীদের ভোট না দেওয়ার আহ্বান হেফাজতের

নিজস্ব প্রতিবেদক : / ৫৫ বার
আপডেট বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

যারা ইসলামের নামে মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা পোষণ করে তাদেরকে নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
নির্বাচনের আগে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট ছাড়ায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম চরমোনাই পীরকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে তিনি বলেন, ‘যারা নিরেট ইসলামপন্থাকে ধারণ করে, জনগণ তাদেরকেই ভোট দেবেন।’ যারা ইসলামের নামে মওদুদীবাদ এবং বিভিন্ন ভ্রান্ত আকিদা পোষণ করে তাদেরকে নির্বাচনে ভোট না দেওয়ার আহ্বান জানান আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বুধবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতের আমির এই আহ্বান জানান।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট-পরবর্তী আমরা বাংলাদেশে সহিহ আকিদা বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থিদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান করেছি। ঈমান, আকিদা বাদ দিয়ে কারও সঙ্গে জোট না করতে সতর্ক করেছি।

মওদুদীবাদীদ জামায়াতের খপ্পড় থেকে বের হয়ে ইসলামী আন্দোলন এককভাবে রাজনৈতিক পথচলায় সাহসী পদক্ষেপ নেওয়ায় বিশেষ মুবারকবাদ জানিয়ে তিনি বলেন, ইসলামি রাজনীতিতে হকপন্থিদের একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থি রাজনীতির জন্য এই পথচলা আগামীতে ভালো অবস্থা তৈরি করবে ইনশাআল্লাহ।
হেফাজতের শীর্ষ এই নেতা আরও বলেন, জামায়াতের সঙ্গে থাকার কারণে এদেশের ইসলামপন্থার বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। চরমোনাই পীরের একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতি অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি, ইনশাআল্লাহ।

হেফাজত আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। তবে আগামী নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের সব অনুসারী একইসঙ্গে পথ চলবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031