• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক : / ৪৬ বার
আপডেট মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

প্রশাসনে ১১৮ জন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ রফিকুল হক প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে, তিনি কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।

এতে বলা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা ই-মেইলে (email: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031