• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শ্রীপুরের তেলিহাটিতে জলাবদ্ধতা দূর করতে সমন্বিত উদ্যোগ, ড্রেনেজ ব্যবস্থায় নতুন পরিকল্পনা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মহাসড়কের পাশে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমি দখল করে গড়ে ওঠা সব অস্থায়ী কার্যালয় ও অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু। একই সঙ্গে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে দ্রæত কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
গতকাল রোববার (৩ মে) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের রঙিলা বাজার এলাকায় জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে মহাসড়ক পরিদর্শনে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন।
পরিদর্শনকালে তিনি সওজ গাজীপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদকে উদ্দেশ করে বলেন, মহাসড়কের পাশে সওজের জায়গা জবরদখল করে গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা দ্রæত উচ্ছেদ করতে হবে। এতে সড়কের শৃঙ্খলা ফিরে আসবে এবং যান চলাচল স্বাভাবিক হবে। সংসদ সদস্য অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু আরও বলেন, তেলিহাটি ইউনিয়নসহ আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, যা জনদুর্ভোগের প্রধান কারণ। এই সমস্যা নিরসনে মহাসড়কের পাশ দিয়ে দ্রæত একটি আধুনিক ড্রেন নির্মাণ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের প্রাথমিক প্রস্তুতি, তহবিল সংগ্রহ ও টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
এস এম রফিকুল ইসলাম বাচ্চু তিনি আরও জানান, নতুন ড্রেন এমনভাবে করা হবে যাতে প্রাকৃতিক পানির চলাচল ঠিক থাকে এবং ভবিষ্যতে আর সমস্যা না হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তেলিহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুলাইদ এলাকায় প্রতি বর্ষা মৌসুমে পানি জমে রাস্তা ও বসতবাড়ি প্লাবিত হয়। শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও পানি নিষ্কাশনের পথ বাধাগ্রস্তহওয়াও জলাবদ্ধতার অন্যতম কারণ। গত নির্বাচনের আগে এই এলাকা পরিদর্শন করে সমস্যার দ্রæত সমাধানের আশ্বাস দিয়েছিলেন সংসদ সদস্য।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঁইয়া, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. তৌহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, উপজেলা আঞ্চলিক শ্রমিক দলের সভাপতি কাজল ফকির এবং বিএনপি নেতা আসাদুজ্জামান রমজানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031