• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধ সংক্রান্ত বিশেষ সভা

নিজস্ব প্রতিবেদক : / ১১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার সার্বিক পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকে ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা নিরসন, নিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী প্রকল্পগুলোর কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
এ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় ডিএনডি এলাকার জনগণের দীর্ঘমেয়াদি দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031