• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে ১৫ ও নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে রোগীর সংখ্যা ১ হাজার ৩০২ জন। এই সময়ে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারাদেশে ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৫৯ শিশু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031