• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন ৫ উপজেলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বগুড়া সিটি করপোরেশনসহ পাঁচটি নতুন উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি’র (নিকার) ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নিকারের বৈঠক শেষে জানা গেছে, ক্রমবর্ধমান নগরায়ণ ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি নতুন উপজেলা গঠনের প্রস্তাবে সায় দিয়েছে কমিটি।

নতুন গঠিত উপজেলাগুলো হলো: মোকামতলা, বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে এই নতুন উপজেলা গঠন করা হয়েছে। মাতামুহুরী, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বিভক্ত করে এটি গঠন করা হয়েছে। রুহিয়া ও ভুল্লী, ঠাকুরগাঁও সদর উপজেলাকে ভাগ করে এই দুটি নতুন উপজেলা করা হয়েছে। এছাড়া চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর সদর উপজেলাকে ভাগ করে নতুন এই উপজেলা গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031