• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

হাম ও হামের উপসর্গে আরো ১২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ১২ শিশুর মৃত্যু হয়েছে। এদের মাঝে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ ৭ মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে দেশজুড়ে ৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক বা হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৭৯ জন।

গত ২৪ ঘণ্টায়, অর্থাৎ গত ৬ মে সকাল ৮টা থেকে আজ ৭ মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৮৬ জন ও সন্দেহজনক বা হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৩৮ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে আজ ৭ মে সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৬ হাজার ২০৮ জন ও সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৫ হাজার ৪৯৮ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031