• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ঢাকায় বসছে ২৮টি পশুর হাট

নিজস্ব প্রতিবেদক : / ৪৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে এবার গাবতলীর স্থায়ী হাটসহ মোট ২৮টি পশুর হাট বসার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬টি এবং দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১২টি হাট বসবে। হাটগুলোর স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, আমরা কাউকে লুকোচুরি করে হাট দিচ্ছি না। টেন্ডার ওপেনভাবে করা হয়, অংশগ্রহণকারীরা নিজের চোখে প্রক্রিয়া দেখে। আপিলের সুযোগ থাকে এবং নিয়ম অনুযায়ীই সব সম্পন্ন করা হয়।

তিনি আরও বলেন, সবাইকে সুযোগ দিতে তিন ধাপে টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

ইতোমধ্যে উত্তর সিটির ১০টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টি হাটের ইজারা আগামী সোমবার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম জানান, তাদের ১২টি অস্থায়ী হাটের ইজারাও ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাবে এবার টেন্ডার হয়নি বলে দাবি করে তিনি বলেন, সবকিছুই ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। নির্ধারিত সীমানার বাইরে হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031