• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

রাজধানীতে আরও ৪টি থানার পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক : / ৫২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নতুন করে আরও চারটি থানা স্থাপনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ঢাকা মহানগর পুলিশ)। এর মধ্যে একটি থানার প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৮ মে) দুপুরে রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এ ‘খিলক্ষেত পুলিশ ফাঁড়ি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কশিনার বলেন, রায়েরবাজার একটা পুলিশ ফাঁড়ি আছে, সেটাকে আমরা আরও শক্তিশালী করব। রায়েরবাজারে পুলিশের একটি নতুন থানা হতে যাচ্ছে, এটার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে আছে। এটা শিগগিরই পাশ করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, এ ছাড়া মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু এলাকায় নিয়ে আরও একটি নতুন থানা করার চেষ্টায় আছি। এর বাইরেও বসুন্ধরা এলাকায় অর্থাৎ ভাটারা, বাড্ডা এবং খিলক্ষেত এলাকার অংশ ভেঙ্গে ভাটারা এলাকায় আমরা বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করব। আমাদের খিলগাঁও এলাকায় আরও একটি নতুন থানার প্রস্তাব আছে।

সরওয়ার বলেন, আপনারা জানেন, পূর্বাচল এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যাচ্ছে। আমরা এখনো আদেশ পায়নি। পেলে ওই এলাকায় পুলিশিং শুরু করবো। পূর্বাচলে চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়ে রেখেছি। এছাড়া, পূর্বাচল এলাকায় ট্রাফিক ডিভিশন, এমটিও ওয়ার্কশপসহ পুলিশ লাইনস স্থাপনে ছয় হাজার ফোর্সের চাহিদা আছে।

গত কয়েক মাসে ডিএমপিতে প্রায় আট হাজার পুলিশ সদস্যের নতুন আবাসনের ব্যবস্থা করা হয়েছে তুলে ধরে তিনি বলেন, নীলক্ষেত পুলিশ ফাঁড়িতে ১ হাজার ৬০০ ফোর্স থাকবে, ডেমরা পুলিশ লাইন্সে ১ হাজার ৬০০ ফোর্স থাকবে। এছাড়া মিরপুর পুলিশ লাইন্স, সেখানে ২০ তলা একটা ব্যারাক আছে, গত মাসে উদ্বোধন হয়েছে। ছয় তলা পর্যন্ত ব্যারাক, ২ হাজার ২০০ ফোর্স থাকবে। আমাদের পূর্বাচলে ২০ তলা একটা বিল্ডিং আছে পুলিশ হেডকোয়ার্টারের। ওইখানে আমাদের ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক উত্তর ডিভিশনের ফোর্স থাকতেছে ৮০০-৯০০।

এর বাইরে দিয়াবাড়ির পুলিশ লাইন্সে ১০ একর জায়গায় আছে তুলে ধরে তিনি বলেন, ওইখানেও আমরা ট্রাফিক পুলিশসহ থানা ও ফাঁড়ি পুলিশ নিয়ে যাব। এই ১০ একর জায়গা ওখানেও আমরা আবাসন বর্ধিত করছি। বছিলা পুলিশ লাইন্স ছিল, আগে তেমন কিছু ছিল না, আমরা গত কয়েক মাসে বছিলা পুলিশ লাইন্সে আমাদের ট্রাফিক তেজগাঁও ডিভিশনের প্রায় ২৫০ ফোর্সসহ অফিস করা হয়েছে।

সরওয়ার বলেন, আমাদের এমটিও ওয়ার্কশপ যেটা রাজাবাগ পুলিশ লাইন্সে ক্রাউডেড, সেটা আমরা শিফট করে নিয়ে যাচ্ছি, শিফটিং কাজ চলতেছে। ওইখানে ১৫০ থেকে ২০০ মেকানিক পুলিশ মেকানিকসহ ডিসি এমটিও ওয়ার্কশপ বসবে। ডিএমপির একটা মোটর ড্রাইভিং ট্রেনিং স্কুল আছে, এটাও গত বছর বছিলায় উদ্বোধন হয়েছে, ওটার কাজ চলতেছে। আর ‘ফোর্থ’ হল ওখানে বছিলা পুলিশ ক্যাম্প বা মিনি থানা বলতে পারেন। এভাবে আমরা আমাদের আবাসন বৃদ্ধি করতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031