• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : / ৩০ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

দেশজুড়ে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩০৩ শিশু। এ নিয়ে গত দুই মাসে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫১।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৯২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১১ জন। ফলে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১ জন এবং নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪১৬ জন। এ সময়ের মধ্যে ৪০ হাজার ১৭৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৫৫ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে আরো ৪ শিশু। সব মিলিয়ে একদিনে মোট প্রাণহানি হয়েছে ১২ জনের।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ৩৭৭ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৭৪ জন। ফলে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031