• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

লম্বা সাদা দাড়ির জন্য মহিষের নাম রাখা হলো ‘নরেন্দ্র মোদি’

Reporter Name / ২৯ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের পশুর খামারগুলোতে এখন জমে উঠেছে কোরবানির প্রস্তুতি। কোথাও বিশাল আকৃতির গরু, কোথাও বিদেশি জাতের পশু-সব মিলিয়ে দর্শনার্থীদের ভিড়ও দিন দিন বাড়ছে। সম্প্রতি ভাইরাল ট্রাম্প ও নেতানিয়াহু মহিষের পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছে অদ্ভুত বৈশিষ্ট্যের ‘নরেন্দ্র মোদি মহিষ’।
জানা যায়, মহিষটির নামের চেয়েও অস্বাভাবিক লম্বা আর সাদা দাড়ি ও ভিন্ন রকম চেহারার কারণে বেশি আলোচনায় এসেছে।

বিরল প্রজাতির অ্যালবিনো বা গোলাপি রঙের বিশাল আকৃতির এই মহিষটির দেখা মিলছে নারায়ণগঞ্জে আরকে এগ্রো ফার্মে।

সম্প্রতি এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও দেখা গেছে, মহিষটির শরীরজুড়ে হালকা সাদা আভা আর মুখের নিচে ঝুলে থাকা লম্বা সাদা দাড়ি, যা সহজেই নজর কাড়ছে দর্শনার্থীদের। মোদি মহিষকে একনজর দেখতে প্রতিদিনই খামারে ভিড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ।
খামারি ও দর্শনার্থীরা জানান, কোরবানির ঈদ সামনে রেখে এই মহিষকে দেখাতে জেলাজুড়ে শুরু হয়েছে হইচই। প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। সম্প্রতি নারায়ণগঞ্জে একটি খামারে ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে চেহারা ও চুলের মিল থাকায় ভাইরাল হয় একটি একই জাতের একটি মহিষ। এরই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ‘নরেন্দ্র মোদি মহিষ’।

খামার কর্তৃপক্ষ জানায়, ফেসবুকে ভাইরাল হওয়া মহিষটি মূলত ‘নীলি রাভি’ জাতের। যার ওজন প্রায় ৭০০ কেজি। আরও চার বছর আগে সেটি খামারে আনা হয়েছিল। মহিষটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। নীলি রাভি জাতের আরও ৪ থেকে ৫টি মহিষসহ মোট সাড়ে তিনশ’ কোরবানি পশু খামারটিতে প্রস্তুত করা হয়েছে। তবে সম্প্রতি ভাইরাল মহিষের নাম ‘নরেন্দ্র মোদি’ রাখা হয়নি। বরং ফেসবুকে ছবি ভাইরালের পর নেটিজেনরা মহিষটির নাম ‘নরেন্দ্র মোদি’ রাখার আবদার করেছেন।

গুগল-এআইসহ বিভিন্ন মাধ্যমের পাওয়া তথ্যে জানা গেছে, ‘নীলি রাভী’ হলো পাকিস্তান ও ভারতের পাঞ্জাব অঞ্চলের একটি অত্যন্ত জনপ্রিয় ও উচ্চ উৎপাদনশীল গৃহপালিত মহিষের জাত। এটি মূলত উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত এবং এদের মহিষের ‘মুররাহ’ জাতের সমকক্ষ মনে করা হয়। পাকিস্তানের শতদ্রু ও রাভী নদীর মধ্যবর্তী অঞ্চলকে এই জাতের আদি বাসস্থান ধরা হয়। শতদ্রু নদীর পানি দেখতে নীল হওয়ায় এই অববাহিকার মহিষগুলোকে ‘নীলি’ এবং রাভী নদীর তীরের মহিষগুলোকে ‘রাভী’ বলা হতো। দীর্ঘকাল ধরে এই দুটি জাতের মধ্যে ক্রসপ্রজনন বা সংকরায়নের ফলে ১৯৫০-এর দশকে এদেরকে একটি একক জাত হিসেবে স্বীকৃতি দিয়ে ‘নীলি রাভী’ নাম দেওয়া হয়।

আর কে এগ্রো ফার্মের নাজির হোসেন ব্যবস্থাপক ইত্তেফাক ডিজিটালকে বলেন, মহিষরটি ছবি ফেসবুকে দেওয়ার পর মানুষ এটি নাম দিয়েছে। নামটি আমাদের দেওয়া নয়। নীলি রাভী জাতের এই মহিষটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে।

তবে কত টাকায় বিক্রি হয়েছে সেই তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন তিনি।

এদিকে ঈদুল আজহা ঘিরে এমন ভিন্নধর্মী নামের পশু নিয়ে মানুষের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন খামারিরা। কারও নাম ট্রাম্প, কারও নেতানিয়াহু। এরই ধারাবাহিকতায় সেই তালিকায় আলোচনার কেন্দ্রে এসেছে মোদি নামের সাদা দাড়িওয়ালা মহিষ।

এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া বলেন, খামারিরা তাদের আগ্রহ থেকে এসব নাম দিয়ে থাকে। এটা তাদের নিজস্ব বিষয়। জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে।

তিনি আরও জানান, কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা প্রদানের দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, শহরের পাইকপাড়া এলাকায় রাবেয়া এগ্রো ফার্মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত দেখতে একটি মহিষ নিয়ে সরগরম হয় নারায়ণগঞ্জ। এরপরই নতুন করে আলোচনায় এসেছে ক্ষ্যাপাটে মহিষ ‘নেতানিয়াহু’। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031