• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

বিলুপ্ত করা হলো সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক : / ৩০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের আগ পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। এতে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ে তাদের দায়িত্ব এবং নতুন সংযুক্তির তথ্য উল্লেখ করা হয়েছে।

যদিও প্রজ্ঞাপনটি ১৯ মে জারি করা হয়েছে, তবে এর কার্যকারিতা ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে দেখানো হয়েছে।

একইসাথে জারি করা পৃথক অফিস আদেশে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্রও ১০ এপ্রিল থেকে কার্যকর হিসেবে গ্রহণ করা হয়েছে।

আরেকটি আদেশে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখও ১০ এপ্রিল নির্ধারণ করা হয়েছে। এর আগের দিন, ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয়ের উদ্বোধন করেন। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪-এ অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031