• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে প্রায় দুই লাখ এনআইডি আবেদন

নিজস্ব প্রতিবেদক : / ৩৪৩ বার
আপডেট বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সারাদেশে মাঠ কর্মকর্তাদের দফতরে অনিষ্পন্ন অবস্থায় পড়ে আছে ১ লাখ ৯০ হাজার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন আবেদন।

তবে জুনের মধ্যেই এগুলো নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের তাগাদা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুনী কবীর বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আমরা ক্রাশ প্রোগ্রাম শুরু করেছি। শুরুর সময় অনিষ্পন্ন আবেদন ছিল তিন লাখ ৭০ হাজার। ক্রাশ প্রোগ্রাম চলা অবস্থায় আরো আবেদন পড়েছে। তখন থেকে সব মিলিয়ে আবেদনের সংখ্যা হচ্ছে পাঁচ লাখ। তবে বর্তমানে অনিষ্পন্ন আবেদন রয়েছে ১ লাখ ৯০ হাজার। বাকিগুলো নিষ্পন্ন করা হয়েছে।
মাঠ কর্মকর্তাদের আগামী ৩০ জুনের মধ্যে আবেদন নিষ্পত্তি করার নির্দেশনা দিয়েছেন এনআইডি ডিজি। তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। একদিকে আবেদন নিষ্পত্তি করা হবে, অন্যদিকে নতুন আবেদনও পড়বে। আমরা চেষ্টা করছি, যেন কোনো আবেদন ঝুলে না থাকে।

বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে। এদেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন। আবেদনগুলোর জটিলতার ধরণ অনুযায়ী, কয়ভাগে ভাগ করে নিষ্পত্তি করে ইসি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরোও

Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30