• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

পরমাণু কর্মসূচি নিয়ে কোন আলোচনা নয়, স্পষ্ট বার্তা ইরানের

সবার আগে আন্তর্জাতিক : / ৩১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

চলমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে পরমাণু চুক্তি বা নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে এই মুহূর্তে কোনো ধরনের আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, তাদের বর্তমান একমাত্র লক্ষ্য হলো লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার (IRNA) বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরান এই মুহূর্তে সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে যুদ্ধ অবসানের ওপর তাদের সমস্ত কূটনৈতিক আলোচনা ও মনোযোগ কেন্দ্রীভূত করার সিদ্ধান্ত নিয়েছে।
পরমাণু আলোচনা প্রসঙ্গে বাঘাই বলেন, “আমরা এই পর্যায়ে পারমাণবিক ইস্যুটির বিশদ বিবরণ নিয়ে কোনো আলোচনা করব না। আমরা ৩০ দিন নাকি ৬০ দিন পর পরমাণু ইস্যুতে প্রবেশ করব, তা পরবর্তী বিবেচনার বিষয়।”
বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলের সাথে চলমান সংঘাত এবং লেবাননে হিজবুল্লাহর ওপর হামলার তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটেই ইরান তাদের কূটনীতিক অগ্রাধিকার পরিবর্তন করেছে। পরমাণু চুক্তির চেয়ে এই মুহূর্তে লেবানন ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করাকেই তেহরান বেশি গুরুত্ব দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031