• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

অর্থনীতি পুনর্গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ৩৩ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বিএনপি সরকার একটি বিধ্বস্ত অর্থনীতিকে নতুন করে ঢেলে সাজানোর কাজ করছে। প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করে যাচ্ছে বলে বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘এবার এমন এক সময়ে আমরা ঈদুল আজহা উদ্‌যাপন করছি, যখন পুরো বিশ্ব অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে যুদ্ধ, সংঘর্ষ ও নানা সংকট বিরাজ করছে। এই পবিত্র দিনে ধর্ম-বর্ণনির্বিশেষে সারা পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত হোক—সেই দোয়া করতে হবে।’

তিনি আরও বলেন, ‘পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য এক মহান ধর্মীয় উৎসব। এই উৎসব ত্যাগ, আত্মোৎসর্গ ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা ধারণ করতে হয়—ঈদুল আজহার মাধ্যমে সেই মূল্যবোধই জাগ্রত হয়।’

জহির উদ্দিন স্বপন বলেন, সরকার দেশের অর্থনীতি পুনর্গঠনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ঈদের এই আনন্দঘন দিনে দেশবাসীর কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘মহান আল্লাহ যেন আমাদের সবাইকে ঐক্য, ত্যাগ ও সহমর্মিতার চেতনায় উদ্বুদ্ধ করেন এবং দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।’

ঈদের জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন দক্ষিণ সরিকল মধ্যপাড়া দারুল জান্নাত নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031