• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

রাস্তায় ময়লা, দুই নির্বাহীকে বরখাস্ত করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : / ১৮ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

রাজধানীর বেশ কিছু এলাকার প্রধান সড়কে কোরবানির পশুর বর্জ্য ও ময়লা পড়ে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে দায়িত্ব অবহেলার দায়ে শাস্তিমূলক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ওই দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে এই জরুরি সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন।

শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হওয়া দুই কর্মকর্তা হলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জোন-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির। সরকারের উপসচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তার অবহেলার কারণে আজ শুক্রবার বিকেলেই প্রধানমন্ত্রী এই কঠোর প্রশাসনিক নির্দেশনা জারি করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যসহ আগের জমে থাকা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। প্রধানমন্ত্রী নিজেই আজ বিকেলে গাড়ি চালিয়ে রাজধানীর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে বের হন এবং এই এলাকাগুলোর সড়কে বর্জ্য ব্যবস্থাপনার এমন বেহাল দশা ও চরম গাফিলতি স্বচক্ষে প্রত্যক্ষ করেন।

এরপরই প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে ঢাকার দুই সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ওই দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে তাঁদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং প্রশাসনিক নিয়ম অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজুসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031